সুন্দরবনে আবারও আগুন!

খুলনা ও বাগেরহাট প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ১৭:৫৭ আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০১:২৩

সুন্দরবনে আগুন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে গত এক মাসে ধানসাগর স্টেশন এলাকায় চারবার অগ্নিকাণ্ড ঘটলো।
সন্ধ্যার দিকে সুন্দরবন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন যাতে বনের সর্বত্র ছড়িয়ে  না পড়ে সেজন্য ফায়ার লাইনের (নালা কেটে পানি ভরে দেয়া) কাজ শুরু করে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দাবী, সন্ধ্যার দিকে তাদের শরণখোলা ও মোড়েলগঞ্জের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দীন আহম্মেদ জানান, এবারও দুর্বৃত্তরা সুন্দরবনে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। এসব দুর্বৃত্তদের কোনও ছাড় দেওয়া হবে না।  
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্র্তা এসিএফ মো. বেলায়েত হোসেন  জানান, কখন আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব নয়। তবে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়ুয়ার খাল সংলগ্ন তুলাতলী এলাকার বনজীবীরা বিকাল সাড়ে ৪টার দিকে  প্রথমে আগুন দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। আগুনে বনের গাছপালাসহ নল বোন ও আশপাশের গুল্ম জাতীয় লতাপাতা পুড়ে ছাই হয়ে গেছে। সন্ধ্যার দিকে সুন্দরবন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন যাতে বনের সর্বত্র ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইনের কাজ শুরু করেছে।

আরও পড়ুন:  সুন্দরবনে আবারও আগুন! গাজীপুরে কারারক্ষী হত্যার ঘটনায় আটক হিমেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

এর আগে ১৮ এপ্রিলের আগে ২৮ মার্চ  সন্ধ্যায় প্রথমে সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনে আগুন লাগে। এর পর ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে সুন্দরবনের একই এলাকায় আগুন লাগে।  ১৮ এপ্রিল সকালে বাগেরহাটের শরনখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকার আব্দুল্লার ছিলা শেষ প্রান্তে ‘ছলে বনে’ অগ্নিকাণ্ড ঘটে। 

এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়। জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করেনি পুলিশ। 

/এইচকে/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কতটা
ঢাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কতটা
নেসেটে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত নেতানিয়াহু বিরোধীরা
নেসেটে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত নেতানিয়াহু বিরোধীরা
লন্ডনে ধর্ষণের অভিযোগ: দুই বাংলা‌দেশিকে ধর‌তে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা
লন্ডনে ধর্ষণের অভিযোগ: দুই বাংলা‌দেশিকে ধর‌তে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?