নেত্রকোনায় পিকআপ ভ্যানের ধাক্কায় ডিবি পুলিশ নিহত

নেত্রকোনা প্রতিনিধি
১৫ মে ২০১৬, ২২:৫৭আপডেট : ১৫ মে ২০১৬, ২৩:১৫

নেত্রকোনা নেত্রকোনার মদন সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহবুব আলম (৪৮) নামে এক ডিবি পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে আটপাড়ার অভয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন খোরশেদ নামের অপর এক পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় খোরশেদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নেত্রকোনা ডিবির ওসি একেএম কাউসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি মোটরসাইকেলে করে সদর থানার চারজন গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযানে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত দুই জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলমকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নিহতের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জে। যেহেতু তিনি সরকারি কাজে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন, সেহেতু তাকে নিয়ম অনুযায়ী আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: তনুর ডিএনএ রিপোর্ট পেতে সিআইডি ও আদালতে মেডিক্যাল বোর্ডের চিঠি

/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম