জামালপুরে বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি
২৪ মে ২০১৬, ০৭:৫৮আপডেট : ২৪ মে ২০১৬, ০৭:৫৮

জামালপুর হামলা ও ভাঙচুরের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদারসহ ৫৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতপোয়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আবু তাহের বাদী হয়ে সরিষাবাড়ি থানায় এই মামলা করেন।
মামলায় অভিযোগ বলা হয়েছে, গত শুক্রবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা বাজার মোড়ে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই তালুকদারের নির্বাচনি সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অভিযুক্তরা হামলা চালিয়ে আ.লীগ কর্মীদের ৭ থেকে ৮টি মোটরসাইকেল ভাঙচুর করেন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।

আরও পড়ুন: ‘কাজে আসছে না’ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম