ত্রিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ১২:৩৬আপডেট : ০৬ জুন ২০১৬, ১৪:৫৮

ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে পিকআপ ভ্যানের চাপায় এক স্কুলশিক্ষিকাসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ত্রিশাল পৌর শহরের উজানপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও তিনজন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পিকআপ ভ্যানটিকে আটক করা যায়নি।

নিহতরা হলেন, ত্রিশালের হদ্দেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী আক্তার (৩২), জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের খোকা মিয়া (৩৫) এবং দরিরামপুর উজানপাড়া গ্রামের শ্যামল সূত্রধর (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের উজানপাড়ায় বইলরগামী দুটি ভ্যানগাড়ি ও একটি বাইসাইকেলকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন খোকা মিয়া। আহত হন ফেরদৌসী আক্তার, শ্যামল সূত্রধরসহ পাঁচজন।

স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ফেরদৌসী আক্তার ও শ্যামল সূত্রধর। আহতদের মধ্যে উপজেলার বালিয়ারপাড় গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে শফিকুল ইসলামকে (৩১) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় আহত ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের মিলন (৩০) ও পৌর শহরের নওধার গ্রামের সোহাগকে (৪০) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- 
মিতু হত্যাকাণ্ডকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুলিশ: সিএমপি কমিশনার

যশোরে পেট্রোল পাম্পের মধ্যে দুজনকে কুপিয়ে হত্যা

/এনএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম