মিতু হত্যাকাণ্ডকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো
০৬ জুন ২০১৬, ১১:৪৪আপডেট : ০৬ জুন ২০১৬, ১৪:৩১

মাহমুদা খানম মিতু

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনাটিকে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে  নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার। সোমবার সকাল সাড়ে ৯টায়  এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। হত্যাকাণ্ডে ব্যবহৃত  মোটরসাইকেলটি উদ্ধারের তথ্যও এসময় নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ বাহিনী এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে গত মধ্যরাতে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি (চট্টো মেট্রো ল-১২৯৮০৭) পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলটি কোথা থেকে এসেছে এবং কোথায় গিয়েছে তা শনাক্ত করা হবে। এছাড়া মোটরসাইকেলটির যেহেতু নাম্বার আছে, সেহেতু এটা কার তা বের করা যাবে। এটা ভাড়ায় চালিত না ছিনতাই করা তাও অনুসন্ধানে বের হয়ে আসবে। হত্যাকাণ্ডের ফুটেজগুলো বেশ ঝাপসা তারপরও তা খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ কমিশনার  ইকবাল বাহার বলেন, ‘এই হত্যা যে জঙ্গিরাই করেছে তা এখনই বলা যাবে না। এখনও তদন্তের অনেক বিষয় রয়েছে। শিবিরের সাবেক নেতাকর্মীদের একটি বড় অংশ এখন জঙ্গি হিসেবে কাজ করছে। আগামী কালের (মঙ্গলবার) মধ্যে আপনাদের একটা বড় ধরনের অগ্রগতির কথা জানাতে পারবো বলে আশা করছি।’

আরও পড়ুন: 

মিতু হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার

এসপি বাবুলের স্ত্রী মিতুর দাফন সম্পন্ন

/জেবি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন