কিশোরগঞ্জে নসিমন-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ১৭:০৮আপডেট : ১৮ জুন ২০১৬, ১৭:০৮

কিশোরগঞ্জে নসিমন-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহাম্মদ আলী (৪০) ও তাপস দাস (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলী জেলার মিঠামইন উপজেলার বাসিন্দা ও তাপস ইটনা উপজেলার দাসপাড়া গ্রামের কৃষ্ণদাসের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী।
আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাপসের অবস্থার অবনতি হলে তাকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বাকি তিন আহত যাত্রীর নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার চামড়াঘাট থেকে ৫ যাত্রী নিয়ে অটোরিকশাটি ভৈরব যাচ্ছিল। পথে কটিয়াদীর ভোগপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আহাম্মদ আলীর মৃত্যু হয় এবং দুপুর পৌনে ২টার দিকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাপস।

কটিয়াদী থানার উপ পরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় মন্দিরের সেবায়েতকে হত্যার হুমকি

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান