ময়মনসিংহে কয়েক হাজার সিমসহ আটক ৩

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ১২:০৮আপডেট : ৩০ জুন ২০১৬, ১৩:৫৮

উদ্ধার হওয়া সিম

ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার একটি বাসা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জাম, বিভিন্ন মোবাইল কোম্পানির কয়েক হাজার সিমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের সানকিপাড়ায় নয়নমণি মার্কেট এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হুমায়ুন কবির (২৬), জহিরুল ইসলাম (২২) ও রুহুল আমিন (২০)।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, সানকিপাড়ার প্রবাসী সুরুজ মিয়ার বাসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির নিবন্ধিত ও অনিবন্ধিত সিমসহ (বায়োমেট্রিক) অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার পঞ্চম তলায় অভিযান চালানো হয়। এ সময় ভিওআইপি সরঞ্জাম, কয়েক হাজার সিম, পাঁচটি ডিভাইস, দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি বায়োমেট্রিক মেশিন, বিভিন্ন প্রকার কেবল, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন মোবাইল কোম্পানির কাগজপত্রসহ কয়েক হাজার জালিয়াতির মাধ্যমে নিবন্ধিত সিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন

পুলিশ জানায়, আটক সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ওই অপারেটরের কয়েকজন ডিস্ট্রিবিউটর ও রিটেইলারও জালিয়াত চক্রের সঙ্গে জড়িত। বায়োমেট্রিক নিবন্ধনের পরও দেশের বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে আগে থেকে চালু সিম। গতবছরের ১৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশে বায়োমেট্রিক পদ্ধতি সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চলে। সে অনুযায়ী, এখন আর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাবে না।

টেলিযোগাযোগ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৪ জুন পর্যন্ত মোট ১১ কোটি ৬০ লাখের মতো সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। এ পর্যন্ত ১৩ কোটি ২০ লাখের মতো সিম নিবন্ধিত হয়েছে। এ হিসাবে এখনও দেড় কোটির বেশি সিম নিবন্ধিত না হওয়ায় ঘোষণা অনুযায়ী সেগুলো বন্ধ রয়েছে।

সম্প্রতি বিভিন্ন স্থানে কয়েকটি দোকানে জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ ছাড়াই সিম বিক্রির তথ্য পাওয়ার পর অভিযান শুরুর কথা জানিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও পুলিশ।

/এসটি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম