ময়মনসিংহে সিমসহ আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চক্রের সদস্য

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ২০:১৪আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:১৬

ময়মনসিংহে অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও ২ হাজার দুইশটি সিমসহ আটক ব্যক্তিরা সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। একটি আঙুলের ছাপ দিয়ে তারা ২০টি করে সিম নিবন্ধন করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম। ময়মনসিংহে সিমসহ আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চক্রের সদস্য

তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে আটককৃতদের মধ্যে হুমায়ুন কবীর গতবছর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীর পুরস্কার লাভ করেন বলে দাবি করেছে পুলিশ। তবে ইসলামি ব্যাংক এ ব্যাপারে কোনও কিছু নিশ্চিত করেননি। ব্যাংকের কেউ এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতেও রাজি হননি।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে পুলিশ শহরের সানকিপাড়া এলাকায় সৌদি প্রবাসী সুরুজ আলীর বাসায় অভিযান চালিয়ে অবৈধ তিন ভিআইওপি ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় ভিআইওপি সরঞ্জাম, মোবাইল, সিপিইউ ও মনিটর।

আকট ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দিগপাইত গ্রামের জামাল আকন্দের ছেলে হুমায়ুন কবীর, বাকুরচর গ্রামের তৈয়ব আলীর ছেলে রুহুল আমীন এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কর্ণ দক্ষিণপাড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে জাহেদুল ইসলাম। তারা একবছর ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন স্থানে কয়েকটি দোকানে জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ জালিয়াতি করে সিম বিক্রির তথ্য পাওয়ার পর অভিযান শুরুর কথা জানিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও পুলিশ।

আরও পড়ুন: সুন্দরবনে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ 

/এমও/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের