সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা স্লুইচগেট সংলগ্ন কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর মিলনস্থল থেকে দুশ গেওয়া কাঠ জব্দ করা হয়। অপর এক অভিযানে ওই ইউনিয়নের নাপিতখালী গ্রামে মৃত ফরমান সরদারের ছেলে মোজাম সরদারের বাড়ি থেকে ১৩০০টি গরান কাঠ জব্দ করা হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারী চক্র দ্রুত অন্যত্র পালিয়ে যায়।
আংটিহারা কোস্টগার্ড চিফ পেটি অফিসার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ পাচারকারীদের ধরার চেষ্টা চলছে।
এদিকে, স্থানীয় কবিরুল ও হাকিমসহ অনেকে জানান, কাঠেশ্বর বনস্টেশন কর্মকর্তারা উৎকোচ নিয়ে সুন্দরবনে কাঠ পাচার অব্যাহত রেখেছে।
আরও পড়ুন:
রংপুরে জোড়া খুন: ১০ জনের ফাঁসির আদেশ
/বিটি/






