জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী।
১৪ আগস্ট রবিবার সকালে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩ টি ইভেন্টে পৃথক ৭টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
১৫ আগস্ট বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
/এইচকে/







