মারা গেল বঙ্গ বাহাদুর

জামালপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ০৮:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ০৯:৩৮

মারা গেল বঙ্গ বাহাদুর শেষ পর্যন্ত মারাই গেল ভারতীয় হাতি বঙ্গ বাহাদুর। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মারা যায় হাতিটি। অতিরিক্ত চেতনানাশক ব্যবহার ও চিকিৎসা না পাওয়ায় হাতিটি মারা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বনবিভাগের হাতি উদ্ধারকারী দলের প্রধান ড. তপন কুপমার দে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৭ জুন ভারতীয় এই বন্য হাতিটি বন্যার পানিতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে। প্রায় দেড়মাস যাবত এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটি উদ্ধারে গত ৪ আগস্ট ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ আগস্ট থেকে টানা তিনদিন তারা উদ্ধারের চেষ্টা চালায়। কিন্ত কোনোভাবেই হাতিটিকে ডাঙ্গায় ভেড়ানো সম্ভব হয়নি। পরে ৮ আগস্ট তারা দেশে ফিরে যান। পরে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে ট্রাঙ্কুলাইজার বন্দুক থেকে ডার্ট ছুড়ে অচেতন করা হয় হাতিটিকে। এ সময় হাতিটি পানিতে পড়ে যায়। এরপর পাঁচ টনের বেশি ওজনের হাতিটিকে জলাশয় থেকে টেনে তোলে কয়েকশ মানুষ। উদ্ধারের পর দুই দফা দড়ি ও শিকল ছিঁড়ে ছুটে যায় হাতিটি। সবশেষ রবিবার (১৪ আগস্ট) ফের চেতনানাশক দিয়ে হাতির চার পায়ে শেকল ও ডান্ডাবেড়ি পড়ানো হয়। পরে সোমবার দুপুরের দিকে হাতিটি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েছে। তবে এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নাই বলে জানিয়েছিলেন ভেটেরেনারি সার্জন ডা. সাঈদ। তিনি জানিয়েছিলেন, পায়ে শক্ত বাঁধন ও শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় হাতিটি দুপুরের দিকে শুয়ে পড়ে। 

আরও পড়ুন;
অসুস্থ ‘বঙ্গ বাহাদুর’, বিপাকে বন কর্মকর্তারা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী