ফুটবল তারকা তাসলিমার বাবাকে মারধরের ঘটনায় মামলা দায়ের

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৯

তাসলিমা ও তার বাবা সবুজ মিয়া এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য তাসলিমার বাবাকে মারধর করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাসলিমার বাবা  ধোবাউড়া থানায় মামলাটি দায়ের করেন।

ধোবাউড়া থানার ওসি শওকত আলম  বাংলা ট্রিবিউনকে জানান, ‘তাসলিমার বাবা সবুজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কলসিন্দুর হাই স্কুলের শিক্ষক জুবেদ তালুকদারকে  আসামি করা হয়েছে।’

এ ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন ওসি শওকত আলম।

তাসলিমার বাবা সবুজ মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘বুধবার বিকালে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক জুবেদ তালুকদার অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের নয় খেলোয়াড় ও তাদের অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভা করেন। সভায় ৪৫তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের হয়ে জাতীয় দলের নয় নারী ফুটবলারকে খেলতে বলেন। ১৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সংবর্ধনা ও সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ খেলার ব্যস্ততা থাকায়, নয় খেলোয়াড় জুবেল তালুকদারের প্রস্তাবে অপারগতা প্রকাশ করে।’

সবুজ মিয়া আরও বলেন, ‘এ ঘটনায় শিক্ষক জুবেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং খেলোয়াড় ও অভিভাবকদের অকথ্য ভাষায় গালাগালি করেন। এসময় উপস্থিত অভিভাবকদের সঙ্গে জুবেদ তালুকদারের কথা কাটাকাটি হয়। পরে রাত ৯টায় কলসিন্দুর বাজার মহিলা মার্কেটে জুবেদ তালুকদার ও তার সহযোগীরা তাকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন।’ 

এ সময় জুবেদ তালুকদার হুমকি দেন, তাদের টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হবে।

জাতীয় নারী ফুটবল দলের গোলকিপার তাসলিমা বলেন, ‘স্কুলের ঘটনার জের ধরে তার বাবাকে মারধর করা হয়েছে।’

কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন জানান, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর হায়াত খান নঈম  ফুটবলার তাসলিমার বাবাকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন।

আরও পড়ুন:

 বাংলাদেশের মুখ উজ্জ্বল করা ফুটবল তারকা তাসলিমার বাবাকে মারধর

/এমডিপি/




 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম