শেরপুর কারাগারে এলাকাবাসীর হামলা, ৫ কারারক্ষী আহত

শেরপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৫

শেরপুর শেরপুর জেলা কারাগারের প্রধান ফটকের সামনের চত্বরে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর হামলায় পাঁচ কারারক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন আবু জাফর (২৫) ও সেলিম মোল্লা (২৮)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে ।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগারের সামনে স্থানীয় বিশু মিয়া নামে এক ড্রাইভার ৭/৮ জনকে নিয়ে কারাগারের সংরক্ষিত এলাকা কারাগারের প্রধান ফটকের সামনে আড্ডা দিতে যায়। এ সময় কর্তব্যরত কারারক্ষীরা বাধা দিলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার কিছুক্ষণ পর বিশু মিয়া বাইরে গিয়ে ৩০/৪০ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কারারক্ষী আবু জাফর ও সেলিম মোল্লাকে কারাগারের সামনের চত্বর থেকে বাইরে টেনে নিয়ে এসে মারপিট করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন কারাগারের প্রধান ফটক ও অফিস কক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কারাগারের জেল সুপারের অফিস কক্ষের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় আরও তিন কারারক্ষী আহত হন।

এদিকে,ঘটনাটি কারাগার এলাকা থেকে শেরপুর সদর থানায় জানানো হলে পুলিশ এসে স্থানীয় নৌহাটা মহল্লার আবু বকরের ছেলে বিশু মিয়া এবং আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস জানান, দুজনকে আটক করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম