নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্রে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১৪:৩২আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৪:৩২

জামালপুর জামালপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার তিনদিন পর কাব্য ভূষণ সরকার (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে।

কাব্য ভূষণ জামালপুর শহরের মুকুন্দবাড়ি হাজিপাড়া এলাকার অতুল ভূষণ সরকারের ছেলে। সে জামালপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

কাব্য ভূষণ গত শুক্রবার শহরের পৌরসভা অফিস এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে গেলে কাব্য ফুটবল তুলতে গিয়ে নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ রবিবার (২ অক্টোবর) সকালে জামালপুর সদরের শরিফপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে কাব্যের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন- 

কওমি সনদের সরকারি স্বীকৃতি: বিকল্প প্রস্তাব দেবে বেফাক

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী