শেরপুরে হাসপাতালের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৬, ১৮:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৮:৪১

শেরপুর নির্মাণাধীন শেরপুর জেলা হাসপাতাল ভবনের ছাদ থেকে নিচে পড়ে সাদিকুল ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সাদিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত সাদিকুল ২৬ দিন আগে শেরপুর জেলা সদর হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের কাজ করতে আসেন। রবিবার সকালে ছয় তলার ছাদে ক্রেনিং মেশিন চালু করতে গিয়ে ভারসাম্য হারিয়ে সে নিচে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের