৬ ডিসেম্বর শ্রীবরদী মুক্ত দিবস

শেরপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ১১:১৮ আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১১:২০

৬ ডিসেম্বর শ্রীবরদী মুক্ত দিবস

১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার মুক্ত হয় শেরপুরের শ্রীবরদী। মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী শ্রীবরদী, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প  স্থাপন করেন। তবে মিত্র বাহিনীর তীব্র আক্রমণে টিকতে না পেরে হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা শ্রীবরদী ছাড়তে বাধ্য হন।

৪ ডিসেম্বর ধানুয়া কামালপুরে মিত্র বাহিনীর আক্রমণে হেরে  হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১ নং সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনী প্রবল আক্রমণ চালান। ৬ ডিসেম্বর ভোরে মিত্র বাহিনীর আক্রমণে ক্যাম্প ছেড়ে হানাদার বাহিনী শ্রীবরদীর লংগরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটেন। ওইদিনই তারা জামালপুরে অবস্থান নেন।

মুক্ত শ্রীবরদীতে স্বাধীন বাংলার পতাকা উড়ান মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাক।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে জাসদ নেতাদের শুভেচ্ছা বিনিময়
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে জাসদ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত