প্রতিপক্ষের হামলায় আহত মুক্তিযোদ্ধাকে দেখতে গেলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ২০:৫৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:৫৬

মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে দেখতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে দেখতে মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এ সময় তিনি মুক্তিযোদ্ধা ইমামের চিকিৎসার ব্যয়ভার গ্রহণসহ মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগের দায়িত্ব নেন।

মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মামলায় এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমেয়র ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকারসহ মুক্তিযোদ্ধারা।

গত ৩ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শালিস বৈঠক শেষে স্থানীয় রুহুল আমিনের লোকজন মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনের পরিবারের ওপর হামরা চালায়। গুরুতর আহত  ইমাম উদ্দিনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এজাহারভুক্ত আসামি জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে।

/বিটি/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি