নেত্রকোনায় বাউলদের অনুষ্ঠান পণ্ড করায় বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ১৭:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯

নেত্রকোনা

জেলার কেন্দুয়ায় লালনভক্ত বাউলদের অনুষ্ঠান পণ্ড করা ও মৌলবাদী আগ্রাসনের বিরুদ্ধে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা এ দেশের বাউল সমাজের নিরাপত্তার বিধান করার জন্য সরকারের প্রতি দাবি জানানোর পাশাপাশি সব গোঁড়া সাম্প্রদায়িক গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনার পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক- সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ্ব সহ লালন ভক্তরা অংশ নেন।

নেত্রকোনা সম্মিলিত সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য, মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মুজ্জাম্মেল হক বাচ্চু, সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী, শেখর সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক জিয়াউর রহমান খোকন, মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকীসহ আরও অনেকে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম