শেরপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

শেরপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১২:৩৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১২:৩৩

শেরপুর শেরপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩০০ স্বচ্ছ ব্যালট বাক্স। বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার শেরপুর জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, র্যা ব কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কে বা কারা আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসের সদর উপজেলা নির্বাচন অফিসের জানালার কাঁচ ভেঙে গোডাউনে রক্ষিত স্বচ্ছ ব্যালট পেপার বাক্সে আগুন দেয়।
পরে আগুন দেখে সদর থানার ওসি ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আমাদের গুরুত্বপূর্ণ কোনও কাগজপত্রের ক্ষতি না হলেও প্রায় তিনশ স্বচ্ছ ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেও জানান এই নির্বাচনী কর্মকর্তা।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান