ময়মনসিংহে ওয়ার্ড আ.লীগ সেক্রেটারিকে কুপিয়ে জখম

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৭, ০০:৪৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০০:৪৫

ময়মনসিংহে ওয়ার্ড আ.লীগ সেক্রেটারিকে কুপিয়ে জখম ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হককে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার শিবগঞ্জ নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মাহাবুব আলম বাংলা ট্রিবিউনকে জানান, রাতে নতুন বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয় আজিজুল। দুর্বৃত্তরা তাকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. ফরহাদ হোসেন জানান, আহত আজিজুল হকের মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে তাকে রক্ত দেওয়া হচ্ছে। তবে আজিকুল হক আশঙ্কামুক্ত না বলে  জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে আজিজুলের ওপর হামলা করা হয়েছে। গত পৌরসভা নির্বাচনে আজিজুল হক ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেন। সেই নির্বাচনের দিন আজিজুল হকের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করলে তার মা মারা যান। এই ঘটনার পর থেকেই দলীয় কোন্দল বাড়তে থাকে। এরই জেরে তার ওপর হামলার ঘটনা ঘটতে পারে।

ওসি মাহবুব আরও জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান