শেরপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ১৮:৩১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৮:৩১

শেরপুর শেরপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে ফরহাদ হোসেন ওরফে সোনালীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা জজ আদালতে স্থাপিত শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর দুপুরে নকলা উপজেলার ছত্রকোনা মোফাজ্জলীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে তুলে নিজ বসতঘরে নিয়ে ধর্ষণ করে ওই এলাকার ফরহাদ হোসেন ওরফে সোনালী। ওই ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সোনালীকে একমাত্র আসামি করে নকলা থানায় একটি মামলা করেন। মামলার ভিকটিম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ২০১৬ সালের ১৮ আগস্ট মামলাটি শিশু আদালতে বদলি হয়। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রবিবার ওই রায় ঘোষণা করা হয়। 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম