ময়মনসিংহে আটক জঙ্গি নাসির মেডিক্যাল শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ১৮:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৮:৫৬

জেএমবি ময়মনসিংহ ময়মনসিংহ নগরীর বড় কালিবাড়ি এলাকার অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাসা থেকে আটক ৭ জঙ্গির মধ্যে নেত্রকোনার টেংগাপাড়ার সবুজ মিয়ার পুত্র নাসির উদ্দিন (২৭) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এম-৪৬ ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম এ তথ্য জানিয়েছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক আনম ফজলুল হক পাঠান বাংলা ট্রিবিউনকে জানান, নাসির উদ্দিন নামে এই কলেজে এম-৪৬ ব্যাচের এক ছাত্র আছে, যার বাড়ি নেত্রকোনায়। কিন্তু বর্তমানে সে অনিয়মিত। এই নাসির উদ্দিনই জঙ্গি হিসেবে গ্রেফতার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন ভাইস-প্রিন্সিপাল।

এদিকে জঙ্গি কার্যক্রমে মেডিক্যাল শিক্ষার্থীর জড়িয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে খোঁজ নিতে গেলে পুলিশের কাছে সহপাঠীরা মন্তব্য করেছে, নাসির উদ্দিন মানসিক রোগে আক্রান্ত।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালিবাড়ি এলাকায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ জঙ্গিকে আটক করা হয়। নাসির ছাড়া অন্যরা হলো— ময়মনসিংহের হালুযাঘাটের মারফত আলীর পুত্র শহিদুল ইসলাম (২৫), ইকবাল হোসেনের পুত্র আল আমিন (২৫), ধোবাউড়ার দিঘিরপাড়ের আইনুদ্দিনের পুত্র আশিকুর রহমান (১৯), নেত্রকোনা জারিয়ার হাবিবুর রহমানের পুত্র মাসুম আহমেদ (৩০), একই এলাকার বোরহান উদ্দিনের পুত্র শাহ আল হোসেন শামীম (২৭), নেত্রকোনার টেংগাপাড়ার জারিয়ার শেখ লতিফের পুত্র রোমান মিয়া (২৬)।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, অ্যাডভোকেট আসিফ আনোয়ারের বাসা ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে এখানে অবস্থান করছিল জঙ্গিরা। তারা জানিয়েছে, ব্যবসা করার কথা বলে বাসাটি ভাড়া নেয় তারা। কিন্তু তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই, কম্পিউটার ও ইলেক্ট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জঙ্গিদের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা লেনদেনের আল আরাফাহ প্রাইভেট ব্যাংকের একটি চেক বই পাওয়া গেছে। এই চেক বইয়ের মাধ্যমে জঙ্গিরা বিভিন্ন স্থানে অর্থ লেনদেন করেছে বলেও জানান পুলিশ সুপার। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন:  

ময়মনসিংহে আটক ৭ জঙ্গির পরিচয় প্রকাশ

/জেএইচ/ আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী