ফুলপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ০৯:১৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০৯:১৫

আহত দুইজন হাসপাতালে ভর্তি ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দিতে পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ময়মনসিংহ সদরের দিঘারকান্দার পিকআপ চালক ইদু মিয়া, ব্যবসায়ী শহিদুল ইসলাম ও হৃদয় মিয়া। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন- দিঘারকান্দার বোরহান উদ্দিন ও কেওয়াটখালীর আল আমিন।

ফুলপুর থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানায়, ‘গত রাত আড়াইটার দিকে শেরপুর থেকে পিকআপে মুরগী বোঝাই করে ময়মনসিংহ সদরের দিকে যাচ্ছিল পিকআপটি। পথে ভাইটকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর  মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক ইদু মিয়া, ব্যবসায়ী শহিদুল ইসলাম ও হৃদয় মিয়া মারা যায়। গুরুতর আহত ব্যবসায়ী বোরহান ও আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে।

/এফএস/

আরও পড়ুন- 

হাজারীবাগের ট্যানারি পল্লীতে উদ্বেগ-উৎকণ্ঠা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি