ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে ১৫ যাত্রী আহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ২০:০২আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২০:২৫

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে ১৫ যাত্রী আহত

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ উপড়ে ট্রেনের ছাদে এসে পড়ায়  নিচে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজি।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাছ উপড়ে পড়লে ছাদে বসে থাকা ১৫ যাত্রী নিচে পরে যান। এসময় গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ে গাছের গুঁড়ি দুর্বল হয়ে যাওয়ায় ট্রেনের উপর পরে এই দুর্ঘটনা ঘটেছে।

ময়মনমসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. ফরহাদ হোসেন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশির ভাগই  হাত, পা, দাঁত ও মাথায় আঘাত পেয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘আমরা এবার মরে গেছি, আমাদের খবর কেউ রাখে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম