শেরপুরে আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

শেরপুর প্রতিনিধি
০২ মে ২০১৭, ১৮:৪৩আপডেট : ০২ মে ২০১৭, ১৮:৪৩

শেরপুর জেলা জজ আদালত শেরপুরের জেলা জজ কিরণ শংকর হালদারের ‘স্বেচ্ছাচারিতা’ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানমের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ তুলে শেরপুর জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য এবং শেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে শেরপুর জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক এম কে মোরাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানমের আদালত আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
পরবর্তীতে বিষয়টি নিরসনের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু জেলা জজ কিরণ শংকর হালদারের স্বেচ্ছাচারিতায় উভয় পক্ষের মীমাংসা ভেস্তে যায়। ফলে প্রতিবাদ জানাতে আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম