ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ১৪:৪১আপডেট : ১৬ জুন ২০১৭, ১৪:৪১

ময়মনসিংহ সদরের চরাঞ্চল সিরতা গ্রামে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে সংঘর্ষে আহতরা প্রত্যক্ষদর্শী আবুল হাসান জানান, সিরতা গ্রামে রাস্তার জমি নিয়ে হাফিজ উদ্দিন ও প্রতিবেশি হেলাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার সকালে দুই পক্ষ লাঠিসোটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ঘটনাস্থলেই সাথী (৩৫) নামে গৃহবধূ নিহত হয়। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৪০) নামে অপরজন মারা যায়।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- শফিকুল ইসলাম (২৭), আসাদ মিয়া (২৬) দেলোয়ার হোসেন (২৮), দেলোয়ার আলী (২৪), পারভীন আক্তার (৪৫), মিজারুল হোসেন (৩৫), হেলাল উদ্দিন (৫০), মাজহারুল মিয়া (২৫), শাকিব (১৭) ও হারুন আলী (৪৫)।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম