ঘরে ঢুকে স্কুল ছাত্রী দুই বোনকে গলা কেটে হত্যা

জামালপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৯:৫৭আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৯:৫৭

নিহত ভাবনা ও লুবনা

জামালপুর সদর উপজেলায় স্কুল ছাত্রী দুই বোনকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা মঙ্গলবার (১ আগস্ট) রাতে কোনও এক সময় এই হত্যাকাণ্ডটি ঘটে। উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ইনচার্জ মহাব্বত কবীর।

নিহতরা হলো, ভাবনা খাতুন (১৫) ও  নূরুন্নাহার লুবনা (১০)। তারা জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. শামীম মিয়ার মেয়ে। ভাবনা খাতুন স্থানীয় রহিমা কাজিম উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম ও নূরুন্নাহার লুবনা জহুরুল হক স্মৃতি কিন্টার গার্টেনের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাবনা ও লুবনা রাতে তাদের ঘরে ঘুমিয়ে ছিল। এসময় তাদের মা তাসলিমা বেগম  বাসায় ছিলেন না। তিনি জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য জামালপুর পৌর শহরে তার বাবার বাড়ি গিয়েছিলেন। এই সুযোগে রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে দুই বোনকে গলা কেটে হত্যা করে। বুধবার সকালে তাদের মা তাসলিমা বেগম বাড়িতে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। তিনি ঘরে ঢুকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় দুই মেয়ের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জামালপুর সদর থানার ইনচার্জ মহাব্বত কবীর জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওয়ারেছ আলী ও বিলাস নামে দুই জনকে আটক করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন (পিপিএম) জানান, পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘আমার মুছে ফেলা পোস্ট সংরক্ষণ করে কেউ মামলা করবে চিন্তাও করিনি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম