সাত জনের মৃত্যুর পর উচ্ছেদ হলো রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা

জামালপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ২০:২০আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২০:২০

 রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কর হচ্ছে

ট্রেনের ধাক্কায় সাত অটোরিকশা যাত্রীর মৃত্যুর পর উচ্ছেদ করা হলো জামালপুর শহরের গুরুত্বপূর্ণ চন্দ্রা রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে  লোকাল ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার সাত যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, কম্পপুর এলাকার রেহান আলীর ছেলে সানোয়ার হোসেন (৪০), চন্দ্রা এলাকার শাহ আলমের ছেলে মির হোসেন (৫০), বাঁশচড়া এলাকার তৈয়ব আলীর ছেলে  ইন্তাজ আলী (৫৪), কম্পপূর এলাকার শমসের আলীর ছেলে হোসেন আলী (৬০), একই এলাকার তোফায়েল মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩২), একই গ্রামের নাদের বেপারির ছেলে আব্দুর রহিম (৪৫)এবং সাহাপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ছালেহা বেগম (৩৫)।

এই ঘটনায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে চন্দ্রা ক্রসিং এলাকার ৩০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যান্য ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এলাকায়ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

উচ্ছেদ অভিযানের ব্যাপারে রেলওয়ে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. রেজাউল হক বলেন, এই রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ১০২ ফুট এবং পূর্ব পাশে ৪৮ ফুট অবৈধ স্থাপনা আছে। পর্যায়ক্রমে রেলের এই জায়গা দখলমুক্ত করা হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৯৮৪ সাল পর্যন্ত এই রেল ক্রসিংয়ে গেট বেরিয়ার ছিল। এর পর থেকে আজ  পর্যন্ত কোনও গেট বেরিয়ার নেই।

উল্লেখ্য, ২ বছর আগেও এই ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন জন সিএনজি যাত্রী নিহত হয়।

এই এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান জিলানী বলেন, ‘অবৈধ স্থাপনার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে।

একই এলাকার বাসিন্দা মোতালেব হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংয়ে কোনও গেটম্যান নেই। দ্রুত একজন গেটম্যান নিয়োগ দিলে এই ক্রসিংয়ে আর কোনও জান-মালের ক্ষতি হবে না। এই এলাকা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে থাকার কারণে কোনও ট্রাফিক ব্যাবস্থাপনাও নেই।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম মজুমদার বলেন, ‘গেট বেরিয়ার নিয়োগের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আশাকরি অতিদ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।’

/জেবি/

আরও পড়তে পারেন: বেনাপোলে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম