যমুনা নদীর পানি বিপদ সীমার ১২৮ সি.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, দেড়লাখ মানুষ পানিবন্দি

জামালপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৭:৫৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৭:৫৫

জামালপুরে ৫টি উপজেলা প্লাবিত

 যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলা ছাড়াও মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সব মিলিয়ে জেলার ৫টি উপজেলার ৩০টি ইউনিয়নের দেড়লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সোমবার জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিকাল ৩টার দিকে বিপদ সীমার ১২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত  হচ্ছে।

বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় মেলান্দহ-মাহমুদপুর, ইসলামপুরের আমতলী-শিংভাঙ্গা ও আমতলী-উলিয়া বাজার, মলমগঞ্জ-জারুলতলা, ইসলামপুর-গুঠাইল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান,  বন্যার পানি ঢুকে পরায় এ পর্যন্ত ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ দান বন্ধ রয়েছে।

জামালপুরে ৫টি উপজেলা প্লাবিত

বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় হাজার হাজার পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উচুঁ স্থানে আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গো- খাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, ‘বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হলেও এখনো তাদের খোঁজ নেয়নি স্থানীয় জন প্রতিনিধিরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবু হানিফ জানান, বন্যায় জেলার ৭ উপজেলার ৫ হাজার ১৮০ হেক্টর জমির রোপা আমন,  আমন বীজতলা, সবজি,  শশা ও কলা বাগান তলিয়ে গেছে ।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক-মো. রাসেল সাবরিন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আহমেদ কবীর জানান, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছেন। বন্যাদুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। তবে কেউ এখনও আশ্রয় কেন্দ্রে আসেনি।

/জেবি/

আর পড়তে পারেন: পানি কমায় হিলিতে পুরোদমে আমদানি-রফতানি শুরু

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম