ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ

শেরপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ০০:৫৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৪৮

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ শেরপুরের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের শেরপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিখোঁজ শ্রমিকরা হলেন, চর পক্ষিমারি ইউনিয়নের  দিঘলদি মোল্লা পাড়া গ্রামের ফরিদ হোসের (২৬) ও  শহিদুল (২৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চর পক্ষিমারি ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের চরাঞ্চলে দিনমজুরি’র কাজ শেষে নৌকা করে ২০ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন।  পথে ডাকপাড়া গ্রামের ব্যাঙের মোড় পুরাতন ফেরিঘাট এলাকায় এলে নৌকাটি ডুবে যায়। পরে নদ সাঁতরে ১৮ জন শ্রমিক তীরে  উঠে এলেও নৌকাসহ ওই দুজনের খোঁজ না নিয়েই তারা বাড়ি ফিরে যান।

এদিকে,  শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) সকালে নিখোঁজ ওই দুই শ্রমিকের পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বের হয়ে জানতে পারেন ডুবে যাওয়া নৌকায় তারা ছিলেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা শুক্রবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ব্যাক্তিদের সন্ধানে ব্যার্থ হয়ে উদ্ধার কাজ স্থগিত করেন। 

ওসি মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঝড়ো হাওয়া ও বৃষ্টির জন্য তাদের উদ্ধার কাজ ব্যহত হলে দুপুর ২ টায় তারা উদ্ধার অভিযান স্থগিত করেন। 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের