শেরপুরে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২

শেরপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ০০:০৮আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ০০:১৩

শেরপুরে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২ শেরপুরে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহরের খরমপুর এলাকার খান ডিজিটাল কম্পিউটার্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দু’জনের মধ্যে জলিল নালিতাবাড়ী উপজেলার সূর্যনগর গ্রামের রইজউদ্দিনের ছেলে। আর আনোয়ার সদর উপজেলার পূর্বকুমড়ি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, ‘জলিল ও আনোয়ার দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবসার আড়ালে জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।’
অভিযানে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত তিনটি কম্পিউটার, দুইটি স্ক্যানার, প্রিন্টার, হার্ডডিস্ক, ফটোকপি মেশিন, ক্যামেরা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছয়টি জাল সার্টিফিকেট জব্দ করা হয়।

/টিআর/আপ-এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম