নিখোঁজের দুইদিন পর কৃষকের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ২০:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২০:৪৪

নেত্রকোনা নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের নন্দনউড়া গ্রামে জঙ্গল থেকে নিখোঁজের দুইদিন পর এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গলায় গামছা বাঁধা অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাত ১২টার দিকে বিশিউড়া বাজার থেকে বাড়ি ফেরার  পথে নিখোঁজ হন দাপুনিয়া গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে আরশাদ আলী (৫২)।  নিখোঁজের পর ২ অক্টোবর রাতে আরশাদ আলীর পরিবারের পক্ষ থেকে নেত্রকোনা সদর  থানায় একটি সাধারণ ডাযেরি করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নন্দনউড়া গ্রামের জঙ্গলে গলায় গামছা বাঁধা অবস্থায় মৃতদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ আরশাদ আলীর মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্যে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যপারে নেত্রকোনা সদর  থানার ওসি আমির তৈমুর আলী জানান, ঘটনার রহস্যে উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে।

আরও পড়ুন- হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় চার জনের ফাঁসির আদেশ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের