জামালপুরে বন্যা সহনশীল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৮আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৮

জামালপুরে বন্যা সহনশীল ও রোগবালাই প্রতিরোধক, উচ্চ ফলনশীল ‘এরাইজ এ জেড-৭০০৬’ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেলান্দহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেড (জামালপুর টেরিটরি) চরবানিপাকুরীরা ইউনিয়নের রায়েরবাকাই গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুরে মাঠ দিবস মাঠ দিবসে জামালপুর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল আজম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন ভুট্টো, কৃষিবিদ মো. মাহফুজুর ইসলাম, কৃষিবিদ চন্দন কুমার মিত্র, কৃষিবিদ মো. হাফিজুর রহমানসহ আরও অনেকে।

এ সময় বক্তারা জানান, ‘এরাইজ এ জেড-৭০০৬’ ধান বন্যার পানিতে ১৫ দিন তলিয়ে থাকলেও তা নষ্ট হয় না। পাশাপাশি তা উচ্চ ফলনশীল ও রোগবালাই প্রতিরোধ করে কৃষকের অধিক ফলন দেয়। মাঠ দিবসে প্রায় ২ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম