স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

নেত্রকোনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৩:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৩:৩৪

নেত্রকোনা নেত্রকোনার আটপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে ও গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম রুমা আক্তার (৩৫)। তিনি উপজেলার সুখারী ইউনিয়নের দক্ষিণ সুখারী এলাকার জামাল উদ্দিন সরকারের স্ত্রী। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মঙ্গলবার সকালে নিহতের স্বামী সংশ্লিষ্ট থানায় হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে জামাল পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রুমাকে গলাটিপে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরে জামাল আটপাড়া থানায় সকালে এসে নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত এটিএম মাহমুদুল হাসান বলেন, জামাল তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছে। জামাল এর আগে ২০০৭ সালে একইভাবে তার ছোট ভাই জালাল উদ্দিন সরকারের স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছিল। পরে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে অভিযুক্ত কয়েক বছর কারা ভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবার তিনি ঘটনা ঘটিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের