নেত্রকোনায় ৫০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নেত্রকোনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:১১

৫০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা নেত্রকোনায় ৫০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পুলিশ প্রশাসন। সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় পুলিশ বাহিনীর এই সদস্যরা যুদ্ধে অংশ নিয়েছিলেন। সেজন্য তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং মো. রুকনুজ্জামান,সহকারী পুলিশ সুপার সদর মো. সাজ্জাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন রাজারবাগ পুলিশ লাইন্সের প্রথম প্রতিরোধ মুক্তিযোদ্ধা ও তৎকালীন ওয়ারলেস অপারেটর মো. শাহজান মিয়া। এ সময় পুলিশ মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান