সরিষাবাড়িতে জাপা এমপিকে প্রতিরোধের ঘোষণা আ.লীগের

জামালপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪

দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে জামালপুর-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়াদ্দারকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থানীয় নেতারা।

আওয়ামী লীগের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জাতীয় পার্টির এমপি মামুনুর রশিদ জোয়াদ্দার মহাজোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। কিন্তু বিগত ৪ বছরে এলাকায় দৃশ্যমান কোনও উন্নয়ন কাজ না করে ব্যস্ত ছিলেন দুর্নীতি আর লুটপাটে। টিআর, কাবিখা প্রকল্প আত্মসাৎ, কলেজ সরকারি করা ও বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। তার লুটপাটের কারণেই এলাকার কোনও উন্নয়ন হয়নি। এসব কারণে সরিষাবাড়িতে মামুনুর রশিদকে প্রতিরোধ করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুনুর রশিদসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতারা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ