শেরপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

শেরপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৩

শেরপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

শেরপুরের শ্রীবরদী থেকে মাদক ব্যবসায়ী সুমাইয়া আক্তার ছনি (৩০) ও তার স্বামী দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। শ্রীবরদী পৌরশহরের খামারিয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় ছনির দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা এবং  দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন খামরিয়াপাড়া গ্রামের জুলহাসের ছেলে। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 

দুপুরে  ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায়ী ছনিকে ৬ মাসের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মাসুদুর রহমান বলেন, উপজেলা নির্বাহী  নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী সুমাইয়া আক্তার ছনিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম