শেরপুরে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

শেরপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:০১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:০১

শেরপুর

কর্মসৃজন প্রকল্পের রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে জুলহাস মিয়া (৫২) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোবাকুড়া বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফসিহুর রহমান।  

নিহত জুলহাস পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির একটি রাস্তার কাজ চলছিল। শ্রমিকরা রাস্তার মাটি কাটতে গেলে ওই ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী ও  নূরু মিয়া গংরা শ্রমিকদের মাটি কাটতে বাধা দেয়। এর এক পর্যায়ে শ্রমিক সর্দার জুলহাস উদ্দিন এগিয়ে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা  শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রের আঘাতে জুলহাস উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফসিহুর রহমান বলেন, ‘লাশ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আনসার আলীর নাতি সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।’

 আরও পড়ুন: বিএনপির কোনও নির্বাচন কমিশনের প্রতিই আস্থা নেই: হানিফ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম