সালিশে মীমাংসা করতে গিয়ে প্রাণ গেলো বিএনপি নেতার

জামালপুর প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১৮:১২আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৮:২২

জামালপুর জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নে সালিশ বৈঠকে মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ দিতে হলো সালিশের মাতব্বর ও স্থানীয় বিএনপি নেতা বাবর আলীর (৪০)। সোমবার (১২ মার্চ) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দিগপাইত ইউনিয়নের শাহপাড়া গ্রামের কাজেম উদ্দিন ও ময়েজ উদ্দিনের মধ্যে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই গ্রামের ব্যবসায়ী ও স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী নিজে বিরোধ মীমাংসা করার জন্য সোমবার সকাল ১০টার দিকে ময়েজের বাড়ির উঠানে সালিশ বৈঠক বসান। সালিশে উভয়পক্ষের যুক্তিতর্কের একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে ময়েজের একজন সমর্থক কাঠের চলা দিয়ে বাবরের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ময়নাতদন্তের জন্য বাবরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বলেন, ‘বাবর আলীর লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের