নকল ও প্রশ্নপত্র ফাঁস ’৯১ সাল থেকে শুরু হয়েছে: কৃষিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ১৪:৩৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৫:৫৫

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অতিদ্রুত প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘যে সংক্রামণ ব্যাধি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা নির্মূল করতে একটু সময় লাগছে। তবে অতিদ্রুত প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হবে। শেখ হাসিনার সরকার এ অবস্থাকে সংশোধন করেছে এবং অতিদ্রুত প্রশ্নপত্র ফাঁস সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। ভুলে গেলে চলবে না এই নকল ও প্রশ্নপত্র ফাঁস ’৯১ সাল থেকে শুরু হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘শেখ হাসিনার সরকার সব ধরনের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে এবং তা গুরুত্ব দিয়ে সমাধান করে। তিনি এ দেশের মানুষ ও গরিব শিক্ষার্থীদের কথা ভেবে ধানমন্ডির ৩২নং বাড়ি সরকারি সম্পত্তি হিসেবে দিয়ে ট্রাস্ট গঠন করেছেন। যা দিয়ে দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ ও বৃত্তি দেওয়া হচ্ছে।
শেখ হাসিনাকে মানবিক নেত্রী উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি এই দেশের মানুষের কথা ভেবে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করছেন, যা আজ বিশ্বের বুকে ইতিহাস হিসেবে গণ্য।’

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কৃতী শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

এরে আগে মন্ত্রী নেত্রকোনা সদর উপজেলার মদনপুরে শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম