নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নেত্রকোনা প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৮:৩৪আপডেট : ০৭ মে ২০১৮, ১৮:৪৫

নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত নেত্রকোনার সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে কাঁচা-আধাপাকা দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সোমবার (৭ মে) সদর উপজেলার রৌহা ও মৌগাতী ইউনিয়নের ৪টি গ্রামে এই ক্ষতি হয়েছে। এসময় বেশ কয়েকটি গাছ-পালা সড়কের উপরে পড়ে,বিদ্যুতের খুটি ভেঙ্গে যায় ও তার ছিড়ে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে এসব অঞ্চলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর, বাজে আমলী, আমলী মধুপুর ও মৌগাতী ইউনিয়নের ভাওয়াল গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে প্রায় দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ কারণে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। ঝড় কবলিত এলাকা তাৎক্ষণিকভাবে প্ররিদর্শণ করেছেন স্থানীয় জন প্রতিনিধি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।
মৌগাতী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের রফিক মিয়া বলেন, সকাল সাড়ে ১০টা অথবা ১১টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদেরসহ আশপাশের কয়েকটি গ্রামের ক্ষতি হয়। ফসলি জমি নষ্ট হয় এছাড়াও বিদ্যুতের তার ও গাছ পালা ভেঙে যায়। নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবুনি বলেন, আমার এলাকার অন্তত ৫০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। খবর পেয়ে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িঘরে এসেছি। পরে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ ব্যপারে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, ‘জেলার যেসব স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব স্থানে খোজঁখবর নিয়ে তালিকা তৈরির মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহায়তা করা হবে। তবে এ ঘটনায় এখনও কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক