নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত, আহত দেড় শতাধিক

নেত্রকোনা প্রতিনিধি
১১ মে ২০১৮, ১২:৫৪আপডেট : ১১ মে ২০১৮, ১৩:১৬

নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি

নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে আব্দুল মালেক নামে একজন নিহত হয়েছেন। এসময় দেড়শ’ জনের বেশি আহত হয়েছে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আ. মালেক সদর উপজেলার কাঠাখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের সাতপাই, রেলক্রসিংক ও আন্দদবাজারসহ সদর উপজেলার বাংলা, মৌগাতী, চল্লিশাসহ আমতলা ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও বিদুতের খুঁটি ভেঙে গেছে। এদিকে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় সকাল থেকে পৌরশহরসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এছাড়াও শিলা বৃষ্টিতে ইরি-বোর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ঘর-বাড়ি ভেঙে যাওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ঝড়ে একজন নিহত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী