৩ ঘণ্টা পর জাককানইবি’র শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ মে ২০১৮, ১৪:৪০আপডেট : ১৪ মে ২০১৮, ১৪:৪১

ময়মনসিংহ প্রায় ৩ ঘণ্টা পর ময়মনসিংহের চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে তারা।  

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ সময় আলোচনার পর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এর আগে সকাল  সাড়ে ১০টা থেকে শিক্ষক ও শিক্ষার্থী বহন করা বাস ভাংচুর ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই বেলতলী এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এর আগে, রবিবার বিকালে চুরখাই বেলতলী এলাকায় এক ট্রাক ড্রাইভারের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীরা ওই ট্রাকটি ভাঙচুর করে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকরা শিক্ষার্থী বহনকারী বাস ভাঙচুর করে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মারধর করে। এই ঘটনার প্রতিবাদে রবিবার দুই দফায় সড়ক অবরোধসহ করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করলেও আজ  সোমবার একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল।

আরও পড়ুন- জাককানইবি’র বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

জাককানইবি’র বাস ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ জন

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের