জাককানইবি’র বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ মে ২০১৮, ১২:০৩আপডেট : ১৪ মে ২০১৮, ১২:৩২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের সড়ক অবরোধ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই বেলতলী এলাকায় সড়ক অবেরাধ করেছে শিক্ষার্থীরা।সোমবার (১৪ মে) সকাল সাড়ে ১১টা থেকে সড়ক অবেরাধ করে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।এতে সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।    

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের সড়ক অবরোধ এর আগে, রবিবার বিকালে চুরখাই বেলতলী এলাকায় এক ট্রাক ড্রাইভারের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীরা ওই ট্রাকটি ভাঙচুর করে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকরা শিক্ষার্থী বহনকারী বাস ভাঙচুর করে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মারধর করে। এই ঘটনার প্রতিবাদে রবিবার দুই দফায় সড়ক অবরোধসহ করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করলেও আজ সোমবার একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।

আরও পড়ুন- জাককানইবি’র বাস ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ জন

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে