শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

শেরপুর প্রতিনিধি
১৮ মে ২০১৮, ০৯:৫৩আপডেট : ১৮ মে ২০১৮, ০৯:৫৩

সড়ক দুর্ঘটনা শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে খোকা মিয়া (২২) ও বাবর আলী (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৮ টার দিকে শেরপুর শহরের কান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত খোকা মিয়া কান্দাপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে এবং বাবর আলী সদর উপজেলার তাতালপুর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত কামারেরচর ছেলে নাগর আলী (৪০), বাজিতখিলা গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) ও তাতালপুর গ্রামের মৃত ছাবের আলীর স্ত্রী আনোয়ারাকে (৫০) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরগি ভর্তি একটি পিকআপ ঝিনাইগাতী উপজেলা থেকে শেরপুর শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় হেটে যাওয়া কৃষি শ্রমিক বাবর আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে ইজিবাইকে থাকা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকা মিয়াকে মৃত ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম