জামালপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু, আহত ৪

জামালপুর প্রতিনিধি
২৪ মে ২০১৮, ২০:৩১আপডেট : ২৪ মে ২০১৮, ২০:৫৮

বিদ্যুৎস্পৃষ্ট জামালপুর জেলার ইসলামপুর পৌর এলাকার মধ্য দরিয়াবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আবু তাহের (৩০), হাসান (২৯) ও ওবায়দুর (২৮)। গুরুতর আহত হেলাল উদ্দিন (২৮), জুয়েল (২৫), মিথুন (২৮) ও শফিকুলকে (৩০) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি গাইবান্ধা এবং ময়মনসিংহ জেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুতের খুঁটি তারের ওপর পড়ে। এতে তার ছিঁড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান।

ইসলামপুর জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ বলেন, ‘লাইন সম্প্রসারণ কাজের সময় পল্লীবিদ্যুৎকে অবহিত করার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করেনি। আমাদের জানালে কাজ চলাকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতাম। ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিতে এ দুর্ঘটনা ঘটেছে।

ঠিকাদার মো. বায়েজিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী