পথচারীকে হত্যার পর পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ জুন ২০১৮, ০৫:৫৬আপডেট : ০৮ জুন ২০১৮, ০৫:৫৮

ময়মনসিংহ ময়মনসিংহের নওমহল এলাকায় এক পথচারীকে হত্যার পর পুলিশের গুলিতে সন্দেহভাজন ছিনতাইকারী নিহেত হয়েছে। ওই সময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নওমহল এলাকার বাসিন্দা ও এসিআই কোম্পানীর কর্মচারী মোফাজ্জল হোসেন (৪০) বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। তিতুন (২৫) নামে এক যুবক ছিনতাইয়ের সময় তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মোফাজ্জলকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তিতুনকে ধরার চেষ্টা করলে দৌড়ে পালানোর সময় পেছন থেকে পুলিশের গুলিতে সে মারা যায়। তিতুন মাদকসেবী বলে দাবি করে আশিকুর রহমান বলেন পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল হোসেনকে ছুরিকাঘাত করে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোফাজ্জল হোসেনের বাড়ি রাজশাহী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে নওমহল এলাকায় বসবাস করতেন। 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের