ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুন ২০১৮, ০৮:৫১আপডেট : ১০ জুন ২০১৮, ১১:৫৮

ময়মনসিংহ ময়মনসিংহে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৮ জুন) রাতে শহরের আদালত পাড়া থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় কোর্ট ইন্সপেক্টর কামরুজ্জামান, এসআই সাইফুল ইসলাম ও এসআই মনির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা পুলিশ শুক্রবার দুপুরে নগরীর উত্তরা আবাসিক এলাকা থেকে মোতালেব নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে মোতালেব পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দীতে জানায়, ময়মনসিংহ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিনের কাছ থেকে সে এই ইয়াবা সংগ্রহ করেছে। এরপর গোয়েন্দা পুলিশ শনিবার রাতে আল আমিনকে আটক করে।

তিনি আরও জানান, মোতালেব ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে রয়েছে। আল আমিনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলাদায়ের করা হয়েছে।
মামলার বাদী জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া মোতলেব ও আল আমিনসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের