ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি
১০ জুন ২০১৮, ০৯:০৫আপডেট : ১০ জুন ২০১৮, ১৩:২৯

ভ্যান দিচ্ছেন প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বর্তমান সরকার ভিক্ষুকদের পুনর্বাসন করে সামাজিক পেশায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাই ভিক্ষুকদের পুনর্বাসনের পরে যদি কেউ এই পেশায় পুনরায় ফিরে যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার ভিক্ষুকদের পুনর্বাসনে ভ্যান ও ছাগল বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকারের উপ-সচিব খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ অনেকে।

এ সময় জেলার ৫০ জন ভিক্ষুকের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করা হয়।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম