ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত দুই

ময়মনসিংহ প্রতিনিধি
১২ জুন ২০১৮, ০৬:১৬আপডেট : ১২ জুন ২০১৮, ০৬:১৭

ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের কালিবাড়ি লেন এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৭৫০ পিস ইয়াবা, ৩টি গুলির খোসা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

 নিহত দুজন হলো– রনি মিয়া (৩০) ও আনোয়ার হোসেন ওরফে আনার (৩৮)। রনি শহরের কৃস্টপুর এলাকার মামুন মিয়ার ছেলে এবং আনার শহরের বাঁশবাড়ি কলোনির সিরাজ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ি লেন এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে কয়েকজন মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে রনি ও আনারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহত পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস ও কনস্টেবল শামীমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম